1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

গাইবান্ধা গোবিন্দগঞ্জে মর্মান্তিত সড়ক দুঘ’র্টনায় শিশুসহ নিহত-৩, আহত-৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মা’ন্তিক সড়ক দুঘ’র্টনায় এক মাদ্রাসার সহ সুপার ও এক শিশুসহ ৩নজন নিহ’ত হয়েছেন।

১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট সড়কের খলশী মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের পৌর শহরের খলশী মৌসুমী তেলের পাম্পের সামনে গোবিন্দগঞ্জ গামী একটি ইজিবাইক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়লে যাত্রীসহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ সুপার ও সামপারা ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ, রাজাহার ইউনিয়নের কুকরাইল, চাপড়া পাড়া গ্রামের আব্দুল গনির ছেলে নুরুন্নবী ও শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে রাফি নামের এক শিশু নিহ’ত হয়েছে।
এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট