1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্তে ছাত্র রাজনীতির রূপরেখা হবে: আসিফ মাহমুদ ভূঁইয়া

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে আগামীতে ছাত্র রাজনীতি কিভাবে চলবে তার রূপরেখা নিলে শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না।

শনিবার বেলা পাঁচটায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিসেন্টালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিবি এনএসির কাছে থেকে অভিব্যাক্তি নিবে কি কি করা প্রয়োজন এই মাঠ সংস্কার করার জন্য। সংস্কার শেষে বিপিএলের আয়োজন করা হবে রাজশাহীতে। এরপর রাজশাহী বিভাগীয় খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট