1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

শ্রীনগরের ইজিবাইক চালক হত্যা মামলার মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দোহার থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

শ্রীনগর প্রতিনিধি ঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইজিবাইক চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই মামলায় মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকরাম মোল্লা কে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০,

শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃআনোয়ার হোসেন,জানান ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর শ্রীনগরের বাঘরা থেকে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় অটোরিকশা চালক কে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় ঘাতকরা। এ ঘটনার মামলায় আদালতের বিচারক আসামী মো: আকরাম মোল্লাকে (২৮) ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারার অপরাধে মৃত্যুদন্ড সহ ২০,০০০/- টাকার অর্থদন্ডে এবং ৩৯৪/৩৪ পেনাল কোড, ১৮৬০ ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- অর্থ দন্ড অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এরপর থেকে পলাতক আকরাম মোল্লাকে বৃহস্পতিবার দোহার উপজেলার মেঘুলা বাজার ভুমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট