1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

জুলাই যোদ্ধাদের বহনকারী ট্রেন পছন্দ না হওয়ায় ব্লকেট, ৪০ মিনিট পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী রেলস্টেশন থেকে জুলাই যোদ্ধাদের জন্য দেওয়া বিশেষ ট্রেন পছন্দ হয়নি বলে, রাজশাহী রেল স্টেশনে বিশেষ ট্রেন ও ঢাকাগামী সিল্কসিটি ট্রেন ব্লকেট করে রেখেছিল বৈষম্য বিরোধীরা ছাত্ররা।

মঙ্গলবার ৫ (আগষ্ট) সকালে রাজশাহী রেলস্টেশন থেকে জুলাই যোদ্ধাদের ঢাকায় পৌঁছে দেয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্ত নির্ধারিত বিশেষ ট্রেনের বিরুদ্ধে ব্লকেড দিয়েছিল বৈষম্যবিরোধীরা। সকাল ৭টা ২০ মিনিটে বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

ব্লকেডের কারণে শুধু বিশেষ ট্রেন নয়, সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসও আটকা পড়ে। বৈষম্যবিরোধী ছাত্রদের অবরোধের কারণে উভয় ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। পরে রেল কর্তৃপক্ষ সিল্কসিটি এক্সপ্রেসে একটি বিশেষ বগি যুক্ত করে ওই ছাত্রদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম জানান, ব্লকেডের কারণে সরকারি বিশেষ ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে। একইভাবে, সিল্কসিটি এক্সপ্রেসও একটি বগি যুক্ত করার পর প্রায় ৪০ মিনিট দেরিতে ঢাকার পথে রওনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট