1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কলেজছাত্রকে নিয়ে পুলিশ সদস্যের স্ত্রী নিখোঁজ বঙ্গাব্দের প্রবর্তন: ইতিহাস ও বিভ্রান্তি দূর করার প্রয়োজন, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি ধামরাইয়ে সাইনবোর্ড ভাঙচুর, সীমানা খুঁটি উপড়ে ফেলে জমি দখলে নেওয়ার অভিযোগ, বেগমগঞ্জে বিএনপি আহ্বায়কের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ নেত্রকোণায় সীমান্তে অভিযান: মালিকবিহীন ১০২ বোতল ভারতীয় মদ জব্দ কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান: বিপুল ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ১ ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

কালিয়াকৈরে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু,

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি ঃ

গাজীপুরের কালিয়াকৈরে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু, খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে পৌর শহরের ১ নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকার মশিউর রহমানের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ওই প্রকৌশলীর নাম শাহজাহান মিয়া (৪৭) সে কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহান হোসেন স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন আগে কাশিমপুর থেকে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। তিনি উপজেলার স্থানীয় একটি কারখানায় (প্রকৌশলী) ইঞ্জিনিয়ারিং হিসাবে কাজ করতেন। রোববার রাতে ওই বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন তার স্ত্রী সেলভিয়া। পরে তার কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে আসে। জানা গেছে, স্ত্রী সেলভিয়া পরকীয়ায় আসক্ত ছিল। স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে পারে তার স্বামীর।

এ বিষয়ে রোববার রাতেও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী বিছানায় নেই। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) জামিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ  উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট