1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অকটেন সংকটে পিরোজপুর: ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা ৫ বছরে বদলে যাবে পিরোজপুর,বিএনপি-জামায়াতের যৌথ উদ্যোগে দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রত্যাশা:- এমপি মাসুদ সাঈদী, ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ দেবিদ্ধারে ৩৯ বক্স খেজুরের কথা বলতেই দেশবেপী প্রশ্নের ঝড়—‘বাকি ২৯৯ আসনের খেজুর কোথায়? নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড,

ঈদ শেষে ঘরমুখো মানুষের স্বস্তিতে গাজীপুরে সেনাবাহিনীর টহল জোরদার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি ঃ
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকা ও শিল্পাঞ্চল গাজীপুরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন। যাত্রীদের ভোগান্তি কমানো এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেন। গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট)-এর সদস্যরা এ দায়িত্ব পালন করছেন। তাদের এই কার্যক্রম মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গাজীপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। একইসঙ্গে জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সন্ধ্যা থেকেই তারা মাঠপর্যায়ে সক্রিয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট