গাজীপুর প্রতিনিধি ঃ
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজধানী ঢাকা ও শিল্পাঞ্চল গাজীপুরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন। যাত্রীদের ভোগান্তি কমানো এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেন। গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট)-এর সদস্যরা এ দায়িত্ব পালন করছেন। তাদের এই কার্যক্রম মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গাজীপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। একইসঙ্গে জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সন্ধ্যা থেকেই তারা মাঠপর্যায়ে সক্রিয়