1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন,

নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান”—নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া।

বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীরা পরিবার থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রশাসন ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের দক্ষতা ও নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তারা আরও বলেন, এখনো সমাজের অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, সহিংসতা ও বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তাই নারীর অধিকার নিশ্চিত করা, নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করা এবং নারী-পুরুষ সমতার ভিত্তিতে সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট