1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ ধামরাইয়ে মসজিদের জমি দখল,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, সিরাজদীখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা “জনদুর্ভোগে মানবিক উদ্যোগ:- কুল্লা ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ,

শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান।
এর আগে, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াতের প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।
রাশেদুল ইসলাম জানান, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা দেরিতে উপস্থিত হয়ে চেয়ার বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা যান।
রাত ১০টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট