1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ ধামরাইয়ে মসজিদের জমি দখল,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, সিরাজদীখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা “জনদুর্ভোগে মানবিক উদ্যোগ:- কুল্লা ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ,

গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ,

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি ঃ

দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই, ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত দশ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেছেন, তিনি অভিযোগ করে আরো বলেন, পরাজিত ফ্যাসিবাদ নতুন কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

বুধবার(২৮ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতারাও এ কর্মসূচিতে অংশ নেন।

এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। তবে সেই আন্দোলনের ধারাবাহিকতা এখনো শেষ হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি বলেন, দশ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করছে এবং বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও ন্যায়ের শাসনভিত্তিক বাংলাদেশ গড়তে হলে ভোটের মাধ্যমে ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভোটারদের নিজেদের ভোট নিজেরাই পাহারা দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হ্যাঁ/না ভোটের জন্য আলাদা ব্যালট থাকবে। এই ভোট হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের গণরায় এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের মাধ্যম। হ্যাঁ ভোট বিজয়ী হলে দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে এবং উচ্চকক্ষে ১০০ জন প্রতিনিধি থাকবেন, যার ফলে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন বা আইন প্রণয়ন সম্ভব হবে না।

গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা নায়েবে আমীর কাজী মাওলানা মো. আব্দুর রউফসহ জামায়াত ও এনসিপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট