1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ ধামরাইয়ে মসজিদের জমি দখল,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, সিরাজদীখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা “জনদুর্ভোগে মানবিক উদ্যোগ:- কুল্লা ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ,

ধামরাইয়ে মসজিদের জমি দখল,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন,

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল কেন্দ্রীয় জামে মসজিদের জমি জবরদখলের অভিযোগে এবং এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার এক চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ অ্যাডভোকেট কামাল আহমেদ গং দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন,“মসজিদ ঘরের জমি দখল কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দখলদারদের খুঁটির জোর কোথায়, তা তদন্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান আনছারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান, খলিলুর রহমান আনছারী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট