1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

“জনদুর্ভোগে মানবিক উদ্যোগ:- কুল্লা ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ,

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সড়ক ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুল্লা ইউনিয়নের আড়ালিয়া–সাভার সড়কের কয়েকটি ভাঙা অংশে ইটের খোয়া (ছাক) ও বালু-মাটি ফেলে তিনি রাস্তা সংস্কারের কাজ করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বিপরীত দিক থেকে দুইটি গাড়ি আসলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। বর্ষা ও শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।
এলাকাবাসী আরও বলেন, বারবার জনপ্রতিনিধিদের জানানো হলেও রাস্তা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন অবস্থায় সুজন মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে সড়ক মেরামত করায় তারা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে সুজন মাহমুদ বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের যাতায়াতের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। জনগণের প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কাজে পাশে থাকবো।”
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট