1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচন কমিশন সংস্কার অপরিহার্য: ড. বদিউল আলম মজুমদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। এ জন্য নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে। কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতির প্রভাবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিপুল অর্থ দিতে না পারায় যোগ্য ব্যক্তিরা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হচ্ছেন, যা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দুর্নীতির বাস্তব চিত্র তুলে ধরে।
তিনি বলেন, অতীতে নির্বাচন কমিশনের সদস্যরা নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন এবং শাসক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এর ফলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবিধান প্রসঙ্গে ড. বদিউল আলম বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল। এর ফলে প্রধানমন্ত্রীর হাতে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত হয়। সেই ধারাবাহিকতায় ক্ষমতার কেন্দ্রীকরণ বাড়তে বাড়তে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যা প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম করেছে। এর ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
ড. বদিউল আলম মজুমদার স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত।
সংলাপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রার্থীরা অংশগ্রহণ করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট