1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

কক্সবাজারের কলাতলীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গোলাগুলিতে একজন নিহত,

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানের সময় গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোট দুটি সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে একটি বোট পালিয়ে যেতে সক্ষম হলেও অপর বোটটি থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়ার পর বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১১টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়।
গুলিবিদ্ধ আনিসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট