1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

তারুণ্যের স্বপ্নের ঠিকানায় নতুন অধ্যায়: ধামরাইয়ে উদীয়মান যুবক সমিতির চারতলা ভবনের ভিত্তি উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর সুতিপাড়ায় সামাজিক উন্নয়ন ও তরুণ প্রজন্মের অগ্রযাত্রার প্রতীক হিসেবে শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তুত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তুত কাজের উদ্বোধন করেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। এ সময় তিনি বলেন, যুবসমাজকে সংগঠিত ও আত্মনির্ভরশীল করতে এমন উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, তরুণদের ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা থেকেই টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি হয়।
এ সময় শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও বিএনপি নেতা মো. শামসুর রহমান, ব্যবসায়ী জালাল উদ্দিন, এসডিআই’র জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট