1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজে হঠাৎ আগুন, নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটক নিয়ে চলাচলকারি ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে জাহাজে অবস্থানরত এক ক্রু’র মৃত্যু হয়েছে।

শনিবার, ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে আগুন লাগে।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি নুর কামাল জাহাজের ক্রু বলে নিশ্চিত করেছেন সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)’র সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। কিছুক্ষণ পর আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।

এদিকে সকাল ১১টা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন, কক্সবাজার ফায়ার সাভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন। তিনি জানান, নৌ বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। আগুনে জাহাজে অবস্থানরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি জাহাজের একটি কক্ষে ঘুমন্ত ছিলেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘাটে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।

তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্ত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এর মাঝে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে পর্যটকরা জাহাজে উঠেননি।’

তিনি বলেন, ‘পর্যটকদের অন্য জাহাজে সেন্টমার্টিন পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট