1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর মৃত্যুতে নেত্রকোণায় বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জুলাইয়ের বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিতসহ জুলাই বিরোধী সকল সন্ত্রাসীর গ্রেপ্তার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্রজনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য দেন— নেত্রকোণা–২ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ প্রতীক) মনোনীত প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী, নেত্রকোণা–২ আসনের এনসিপির মনোনীত প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোণা–৩ আসনের এনসিপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী শামীম, এনসিপি নেতা মো. রাজিব মিয়া, রাফায়েল হাসান সৌরভ, হাফসা ইসলাম মোহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। একই সঙ্গে তারা জুলাই বিরোধী চক্রান্তকারীদের গ্রেপ্তার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট