1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো যুবকের লাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের লাশ পুকুরে ভেসে উঠেছে। স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত হৃদয় পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় ‘অস্ট্রেলিয়া ব্লো’ নামে একটি প্রজেক্টের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই ফারুক হোসেন।

নিহত হৃদয়ের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে। তিনি বড় ভাইয়ের সঙ্গে ছোট চন্দ্রাইল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবার জানায়, গত বুধবার থেকে হৃদয় নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করলে বড় ভাই তার পরিচয় নিশ্চিত করেন এবং ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন।

হৃদয়ের আত্মীয় ফজলুর রহমান বলেন, “হৃদয় অবিবাহিত ছিল। ভাইয়ের সঙ্গে থাকত। তিন দিন ধরে তাকে না পেয়ে আমরা নানা জায়গায় খোঁজ করেছি। আজ পুকুরে লাশ পাওয়ার খবর শুনে ছুটে আসি। পুলিশের কাছ থেকে জানতে পারি—এটাই হৃদয়ের লাশ।”

লাশ উদ্ধারের সময় হৃদয়ের পরনে ছিল লাল রঙের জ্যাকেট, কালো জিন্স প্যান্ট এবং দুই হাতে সাদা গ্লাভস। লাশটি ফুলে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এ বিষয়ে এসআই ফারুক হোসেন বলেন, “পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট