1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি আরইউজে’র

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আরইউজে’র সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তাদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও চাকরির নিশ্চয়তা এখনো নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ‘রাজশাহীর সংবাদ’ পত্রিকার প্রধান সম্পাদক ও আরইউজে’র সাবেক সাধারণ সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবিব অপু প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট