1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

‘ও বাবা খায়, আমি মদ খাই”আমার মদের লাইসেন্স আছে.

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি।

চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন মাদকসহ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। ২৯ অক্টোবর বুধবার ভোরে হাজীগঞ্জ বিশ্বরোড চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জুটি হাজীগঞ্জ উপজেলা গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সির ছেলে রবিউল করিম ও ঢাকার মিরপুরের বাসিন্দা জ্যুতি আক্তার।

পুলিশ জানায়, বুধবার ভোরে ৪৫ পিস ইয়াবা, এক বোতল ফেন্সিডিল, ৩০ গ্রাম গাঁজা ও একটি এক্সিও প্রাইভেটকার’সহ তাদেরকে আটক করা হয়। এসময় তরুণী জ্যুতি আক্তার রাগান্বিত ভাষায় বলেন, ‘ও ইয়াবা খায়, আমি মদ খাই, মাদক খাই না। আমার মদ পানের লাইসেন্স আছে।’
তরুণী জানান, তিনি বার নিবন্ধন পেয়ে নিয়মিত মদ সেবন করেন, তবে তিনি দাবি করেন ইয়াবার সাথে জড়িত নয়। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাছাড়া তিনি একজন ড্যান্সার হিসাবে বিভিন্ন ইভেন্টে ডেন্স করেন। তরুণ রবিউলের নিজ গ্রাম হাজীগঞ্জ উপজেলার জয়শরা যাওয়ার উদ্দেশ্য মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আমাদের চেকপোস্ট পুলিশ বুধবার ভোরে মাদকসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক মামলার রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট