1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী,

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে আনন্দ র‍্যালীতে নেতাকর্মীদের ঢল।

সোমবার (২৭অক্টোবর) বিকেল ৪টা সময় ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতা কর্মী জমায়েত হয়।

পরে সেখান থেকে বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে ধামরাই পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শোভাযাত্রাটি শেষ হয়।

ধামরাই উপজেলা  যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, এ সময় প্রধান অতিথি বলেন সংগঠনের ৪৭ বছরে অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রাম চলবে, নতুন প্রজন্মের গণতান্ত্রিক মৃল্যেবোধের জন্য কাজ করবে যুবদল। সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকল যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও অঙ্গীকার করেন তিনি।

এই সময় বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালীর নেতৃত্বদেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এ সময় আনন্দ শোভাযাত্রার সার্বিক তত্তাবধানে ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল ইসলাম জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ ফারুক, সাবেক যুবদল নেতা মোঃ ওবায়দুর রহমান আলালসহ প্রমুখ। এই সময় ব্যানার ফেষ্টুন আর শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট