1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

বিশেষ কোনো প্রতিকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, কোরআনের কোন আয়াতে আছে :- মুরাদ

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

ধামরাই প্রতিনিধি ঃ

বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোরানের কোথায় লেখা আছে; আর না দিলে জাহান্নামে যেতে হবে?-এমন প্রশ্ন রেখেছেন ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও  ঢাকা জেলার যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতেই একটি দল এই ধরনের বক্তব্য দিচ্ছে, যার সাথে ইসলাম ধর্মের কোনো সংযোগ নেই।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা জেলার ধামরাইয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও জনগণকে সম্পৃক্তকরণ মতবিনিময় সভায় মুরাদ এসব কথা বলেন।

ধামরাই উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই সভা হয়।

জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন বলে উল্লেখ করেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল সহ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট