1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

মেঘনা নদীতে অভিযান ১০ লাখ মিটার কারেন্ট জালও ৩০০ কেজি ইলিশ জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সদর উপজেলার মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় যৌথ অভিযানে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ১২ জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ জানান, জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর,
বাংলাদেশ সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌ-পুলিশ এর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ক্রয় ও বিক্রয়ের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এ সময় ১০ লাখ মিটার জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়।

অন্যদিকে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও দু:স্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত বিপুল পরিমানের কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এর নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট