1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ফুলবাড়ীয়ায় অজ্ঞাত রোগে তিন গাভীর মৃত্যু, এলাকায় আতংক

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়া প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট দরগাচালা গ্রামে অজ্ঞাত রোগে তিন গাভীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন গাভী গর্ভবতী ছিল। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাতিলেইট দরগাচালা গ্রামের আলহাজ আলাল উদ্দিনের একটি গর্ভবতী গরু মারা যায়।

আলাল উদ্দিন জানান, গত বৃহস্পতিবার তার গর্ভবতী গাভীটি কম খাবার খাওয়া শুরু করে সেই সাথে মুখ দিয়ে লালা পড়তে থাকে। স্থানীয় পল্লী চিকিৎসক খাইরুল গাভীটির চিকিৎসা করেন। শুক্রবার থেকে গাভীটি স্বাভাবিক আচরন করতো। সামনে দুই পা দিয়ে মাটি উপরে ফেলতো। মানুষ দেখলে হিংস্র হয়ে গুতা দেয়ার চেষ্টা করতো।
কিন্ত কি রোগ তা শনাক্ত করতে পারেন ডাক্তার। সোমবার দুপুর ১২ টার দিকে।গাভীটি মারা যায়। গাভীটি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা দাম হতো। ক দিন পরেই বাছুর প্রসব করতো গাভীটি।
এক সপ্তাহ আগে তিন চার দিন আগে একই রোগে মারা যায় রহুল আমীনের গর্ভবতী গরু, শনিবার মারা যায় আঃ লতিফের গর্ভবতী গরু মারা ।
মোঃ আনোয়ার হোসেন জানান, ৩/৪ দিনের ব্যবধানে তিন গর্ভবতী গরু একই রকম অজ্ঞাত রোগে মার যাওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে। প্রাণি সম্পদের কেউ খেজ খবর নেয়নি।

ফুলবাড়ীয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের হোসেন জানান, অজ্ঞাত রোগে গাভী মারা যাওয়ার বিষয়টি শুনার পর খোজ নিয়ে রিপোর্ট দেয়ার জন্য এক কর্মকর্তা দায়িত্ব দেয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট