1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না- রুহুল কুদ্দুস তালুকদার দুলু,

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।’
রোববার (১২ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।’
খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এসব সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ প্রমুখ।
এ সকল নির্বাচনী জনসমাবেশে দুলু আরো বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা যাবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের মাঠে ময়দানে ছড়িয়ে থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারের কাছে বিএনপির ৩১দফা তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এই স্লোগান তুলতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট