1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

পাঁচ দফা গণদাবীতে বোচাগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি।।

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ আহমেদের সঞ্চালনায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম আফজালুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য মোমিনুল ইসলাম, বিরল উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই সনদের ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার এখন সময়ের দাবি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না।” তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে একটি দল নব্য স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সমাবেশে নানা শ্লোগানে মুখরিত হয় চারপাশ—“নারায়ে তাকবীর আল্লাহু আকবার”, “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না”, “দালালী না রাজপথ, রাজপথ রাজপথ” প্রভৃতি।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ এ মিছিল ও সমাবেশে উপজেলা, সেতাবগঞ্জ পৌর সভা ও ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পাঁচ দফা গণদাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট