1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ তিন মাদক কারবারি আটক,

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ওসি মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১ লাখ টাকার মাদকদ্রব্য (হিরোইন) উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা এলাকার মোঃ শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুরের সিংদাইরের মোছাঃ শাহিদা আক্তার (২৯) ও মিন্টু হোসেন (২৯)।

পুলিশ বলেছে,গ্রেপ্তাররা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানা এলাকায় খুচরা বিক্রির জন্য এসেছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে এস আই আব্দুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরীফকে গ্রেফতার আটক করা হয়,এসময় তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

অপর এক অভিযানে ঢুলিভিটা এলাকা থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আরো ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিশেষ অভিযান উপলক্ষে একাধিক টিম বর্তমানে মাঠে কাজ করছে।

গতকাল এসআই আব্দুর রহমান কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটি পালন কালে ওই এলাকায় মাদক বিক্রি করতে আসা মোঃ শরিফ হোসেনকে ২০০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার আটক করে।  এছাড়া টাঙ্গাইলের নাগরপুর থেকে হেরোইন বিক্রি করতে আসা অপর দুইজনকে ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে এই ৩১০ গ্রাম হেরোইনের মূল্য অন্তত ৩১ লাখ টাকা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট