1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে উন্মুক্ত ওয়ার্ড সভায়  উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন বাস্তবায়নে আলোচনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ধামরাই  প্রতিনিধিঃ

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড আয়োজিত সাধারন জনগণের অংশ গ্রহণে বিভিন্ন  উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সুশাসন বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টা সময় এ উম্মুক্ত  সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড মেম্বার বাবুল আক্তারের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা বলেন জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আমাদের এ উন্মুক্ত সভা হচ্ছে,আপনারা সকলেই আপনাদের যারযার মহল্লার দাবিগুলো উপস্থাপন করবেন,আমরা আপনাদের প্রস্তাব গুলোর উপরই  পরিষদ কর্মপরিকল্পনা গ্রহন করবেন।

এ সময় উম্মুক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রাবিয়া খাতুন। ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাভনী আক্তার,৫ নং ওয়ার্ডের মেম্বার শফিউজ্জামান স্বপন, ধামরাই গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক রবিউল আউয়াল জসিম সহ ভাটারখোলা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী পেশার জনগন উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট