1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

বাবুগঞ্জে গভীর রাতে পবিপ্রবির এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ  প্রতিনিধি।।

বরিশালের বাবুগঞ্জে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীরা।

শনিবার রাত ১২টা ১ মিনিটে পবিপ্রবির বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ক্যাম্পাসে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রধান গেটে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা।

এসময় শিক্ষার্থীরা তাদের আন্দোলনের প্রেক্ষিত গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ এবং বিশেষ একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়ে ক্যাম্পাসের সামনে স্লোগান দেন। যা চলে রোববার গভীর রাত পর্যন্ত।

পবিপ্রবির এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা বলেন, আমরা এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছিল। কিন্তু আদৌ সেই কমিটি তাদের প্রতিবেদন দেয়নি। আমরা আল্টিমেটাম ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে কমিটির প্রতিবেদন প্রকাশ এবং স্পেশাল একাডেমিক কাউন্সিল গঠন করতে হবে। অন্যথায় ৩১ আগস্ট রোববার থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হবো।

আমাদের আল্টিমেটামের সময় পেরিয়ে গেলেও দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়ে রোববার রাত ১২টা ১ মিনিটে প্রধান গেটে তালা ঝুলিয়ে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি সেডিসিন অনুষদটি অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। এসময় জরুরি সার্ভিস ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ থাকবে। দাবি না মানা পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট