1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

সাটুরিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভাঙ্গা খানাখন্দে ভরা রাস্তা মেরামত,

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি ঃ

মানিকগন্জের​ সাটুরিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় যুবসমাজের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফের নেতৃত্বে স্থানীয় যুবসমাজ এ কাজ করেন।

​আজ শনিবার (৩০/০৮/২৫) উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি ভাঙ্গা খানাখন্দে ভরা রাস্তা ইটের ছাগ ও আদলা দিয়ে মেরামত করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ধানকোড়া ইউনিয়নের আহ্বায়ক মোঃ আফছার উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম ও সোহেল ইসলাম। এছাড়াও ইউনিয়নের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ লিমন হোসেন ও সদস্য রুবেল সহ ৯নং ওয়ার্ডের একঝাঁক তরুণ সেচ্ছা শ্রমে অংশগ্রহণ করেন।

​এলাকাবাসী এই ধরনের উদ্যোগে বেশ খুশি এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছিল। স্বেচ্ছাসেবী দলের এই উদ্যোগে তারা উপকৃত হয়েছেন।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাটুরিয়া থানা অধীনস্থ ধানকোড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ ধরনের স্বেচ্ছাসেবামূলক ও সেবামূলক কার্যক্রম চালানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট