1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃ প্রবর্তিত হবে- আমির খসরু মাহমুদ চৌধুরী,

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃ প্রবর্তিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী।

আজ শুক্রবার বেলা ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।

আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন,নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। নির্বাচন নিয়ে ঘাবড়াবার কিছু নেই । সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃ প্রবর্তিত হবে।

তিনি বলেন, এদেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে। তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে। যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।

‎খসরু আরো বলেন, এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি। যদি জনগণ আমাদের সমর্থন দেয় সেই প্রস্তুতি আমরা আগেভাগে নিচ্ছি। যাতে করে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে বিএনপি দাঁড়াতে পারে।

‎তিনি বলেন, অর্থনীতি আগে কিছু সিমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে। কুটির শিল্পসহ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা এগুলো তৈরি করে তাদেরদেরকে আন্তর্জাতিক বাজারে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্প উদ্যোক্তারা তাদের মান উন্নয়ন করতে পারে এটা তারেক রহমানের একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটি বিভাগে যাচ্ছি এবং কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী। পরে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি।

‎দিনব্যাপী এই অনুষ্ঠানে মেলার পাশাপাশি বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বরিশাল বিভাগের ব্যবসায়ীরা অংশ নেবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট