1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মুলক সভা করেছে নওগাঁ জেলা বিএনপি, 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)র আসন্ন ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় ৬ দিনের কর্মসুচীর প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির কার্যালয় কেডির মোড়ে জেলা বিএনপি এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ৬দিনের অনুষ্ঠানের সময়সূচী জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
তিনি বলেন- প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হবে। বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হবে।
দ্বিতীয় দিন শহরের বাইপাসে বেলা ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচী, তৃতীয় দিনে উপজেলা সদরের শিকারপুর ইউনিয়ন বোর্ড অফিসে সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জেলার ১১ টি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন। চতুর্থ দিনে বেলা ১১ টায় নওগাঁ ছোট যমুনা নদীতে খেয়াঘাটে (বিয়াম স্কুল এন্ড কলেজ সংলগ্ন) মৎস্য পোনা অবমুক্ত করন। পঞ্চম দিন বিকেল ৩টায় নওগাঁ নওজোয়ান মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। কর্মসূচীর শেষ দিন বেলা ১১ টায় কেডির মোড় দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগী।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, খায়রুল ইসলাম গোল্ডেল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারন সম্পাদক ডা: মিজানুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট