1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

চুয়াডাঙ্গায় কিটনাশক দোকানে ভোক্তা-অধিকার অভিযান, অধিক দামে সার বীজ বিক্রি করায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা  প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অধিক দামে চাষীদের কাছে সার বিক্রির অভিযোগে কিটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় মুদি ও কিটনাশক সার-বীজ দোকানে এ অভিযান চালায়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার  টিএসপি ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০, টিএসপি (বাংলা)) ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করার অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সকের স্বত্বাধিকারীরা কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় ৮ বস্তা বাংলা টিএসপি নকল সার জব্দ করে পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এসময় সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট