1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

মঠবাড়িয়ায় ৭৫ বছরের বৃদ্ধ, ৩৫ বছরের নারীর বাড়িতে অনশন,, হয় পাওনা টাকা, নয় তো বিয়ে, নারী পলাতক

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
Oplus_131072

‎মঠবাড়িয়া প্রতিনিধি ঃ
‎‎পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধের অনশন করার খবর পাওয়া গেছে, অনশন কে কেন্দ্র করে ৩৫ বছরের নারীর গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে ৩৫ বছরের ওই নারী বিয়ের প্রলোভন দেখিয়ে বৃদ্ধের কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে,পরে ঘটনার আচপেয়ে ওই নারী পালিয়ে বেড়াচ্ছেন।
‎শনিবার (১৬ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে অনশন করেন পশ্চিম মিঠাখালী গ্রামের আবুল কাসেম মুন্সি। তার দাবি, প্রায় দুই মাস আগে পরিচয়ের পর ওই নারী বিয়েতে রাজি হয়ে তার কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা নেন। পরে ভুয়া ঠিকানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে আসল বাড়ি খুঁজে পেয়ে তিনি একটিই শর্ত দেন হয় টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।
‎সরেজমিনে বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি কাঠের ঘরে মাহিনুর নামের ওই নারীর বসবাস। ঘরটিতে এখন একটি তালা ঝুলছে। পাশেই রান্না ঘরে উনুনের উপরে রয়েছে একটি ফাঁকা পাত্র। বাইরে দড়িতে কয়েকটি জামাকাপড় টানানো আছে। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন মাহিনুর নামের ওই নারী।
‎গ্রামজুড়ে এ ঘটনার ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই নারী আগেও একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে প্রতারণা করতে দিলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তার শাস্তি হওয়া দরকার।
‎ মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট