1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে দলীয় প্রভাব খাটিয়ে বাড়ী ভাংচুর,জমি দখল,টাকা লুট মামলা, আটক ১,

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে ভুমিদস্যু প্রতিবেশী আলী হোসেন এর ৩২ বছরের পাকা বাড়ী ভাংচুর,জমি দখল,টাকা লুট করার মামলায় আশরাফ আলী নামের এক যুবদল নেতা কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার  (২১/০৮/২৫) ইং তারিখে রাত ৮ টা সময় দেওনাই গ্রামে  তার নিজ বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে।

আজ (২২/০৮/২৫) ইং শুক্রবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানা যায় গত ৪ ই জুন দেওনাই গ্রামে মোঃ আলী হোসেন সহ তার আরো দুই ভাই তার নিজ বাড়ীতে গরু ক্রয় করার জন্য সাভারের বাড়ী থেকে আসে,এ সময় পাশের বাড়ীর আবুল হোসেন আবুর ছেলে আশরাফ আলী গংরা তাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আলী হোসেন সহ সবাই গুরুতর আহত হয়, এ সময় আলী হোসেনের কাছে থাকা ৫,৭০,০০০ /= পাঁচ লাখ সত্তোর হাজার টাকা দুষ্কৃতকারীরা লুটে নেয়, এ বিষয়ে ১/আশরাফ(৩০) ২/ আঃ জলিল (৪০) ৩/ আশিক (৩৫) সর্ব পিতা আবুল হোসেন আবু,৪/ শরিফ (৩৫) পিতা নুরু মিয়া ৫/ সুজন (৩৪) পিতা মৃত ফজল হক সর্ব সাং দেওনাই, সানোড়া, ধামরাই ঢাকা গংদের বিরুদ্ধে সানোয়ার হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন যাহার মামলা নং ০৬, তারিখ  ০৪/০৬/২৫ ইং

এ মামলা ৩ জন আসামী জামিন হলেও  ১ও ২ নং আসামী জামিন না নিয়ে এলাকায় বীর দর্পে দাপিয়ে বেড়াতো এবং দলিয় প্রভাব খাটিয়ে নানান অপকর্মে লিপ্ত ছিল।

মুলত দেওনাই মৌজাস্থিত এস এ ৫৩৯ ও ৫৪০ এবং আর এস ৭৯৭ দাগ থেকে ১৩ শতাংশ জমি ০২/০৯/১৯৯৮ইং সনে  দাতা কোরজত আলীর স্ত্রী ফজিলা খাতুন এর নিকট থেকে সাবকবলা দলিল মুরে ক্রয় করে আলী হোসেন যার দলিল নং ৭৬৫০,এই মালিনা নিয় আলী হোসেন গং ও আবুল হোসেন গংদের মধ্যে দির্গদিনের কোন্দল চলছিল।

এ নিয়ে গত ১৪/০৮/২৫ তারিখে আবুল হোসেন আবু গংরা একটি মানববন্ধন করেন তারই পরিপেক্ষিতে ১৭/০৮/২৫ তারিখে আলী হোসেন গংরা সংবাদ সম্মেলন করেন এতেই ক্ষিপ্ত হয়ে আবুল হোসেন আবুর ছেলে আশরাফ আলী ভেকু দিয়ে আলী হোসেন এর বাউন্ডারি করা পাকা বাড়ী ভেঙ্গে গুড়িয়ে দিয়ে জমি দখল নেয়।

এ বিষয়ে ধামরাই থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন দেওনাই গ্রামে দুই পরিবরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ই জুন হামলা, ভাংচুর, টাকা চুরির ঘটনার একটা মামলা হয় সেই মামলায় আশরাফ আলী কে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট