1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

শ্রীনগরে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভেজাল কসমেটিক্স কারখানা জব্দ, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

শ্রীনগর প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে প্রশাসন। এ সময় কারখানার মালিক  ইয়াছিন (৩৪) কে আটক করা হয়।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের ১৯ বীর সেনা সদস্যরা জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে শ্রীনগর উপজেলার ষোলগড় ইউনিয়নের প্রাক্তন কালাম চেয়ারম্যানের বাড়িতে  অভিযান চালিয়ে এ কসমেটিকস সামগ্রী জব্দ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প জানায়, অভিযানে প্রায় ২৪ প্রকারের ভেজাল ও অবৈধ কসমেটিক্স সামগ্রীসহ উৎপাদন সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে—অলিভ অয়েল ২ হাজার বোতল, অর্গানিক হেয়ার অয়েল ১ হাজার ৫০০ বোতল, কিউট গ্লিসারিন ১ হাজার ২০০ বোতল, জেসমিন বডি স্প্রে ৮০০, হোয়াইট বিউটি ক্রিম ১ হাজার ২০০, বেবি অলিভ অয়েল ৬৫০, গৌরী ক্রিম ১ হাজার ৪০০, লতা হারবাল ক্রিম ৮০০, অরেঞ্জ হেয়ার অয়েল ১ হাজার ২০০, হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজার ৪৫০ বোতল, কাশ্মীর মেহেদী ২ হাজার ৮৮ পিসসহ আরও বেশ কিছু পণ্য। এছাড়াও একটি ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার খালি বোতল-প্যাকেট ও ৭০০ লিটার ড্রাম ভর্তি তেল উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। আটক ইয়াছিন প্রায় ১৫ বছর ধরে ভাড়াবাসায় বসবাস করলেও গত এক বছর ধরে এই অবৈধ কসমেটিক্স কারখানা পরিচালনা করছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট