1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার,

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামে কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক মিথ্যা বানোয়াট ও অসত্য  তথ্য দিয়ে ভূমিদস্যু সাজিয়ে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

আজ রবিবার (১৭/০৮/২৫) ইং তারিখে দুপুর ১২ টা সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ আলী হোসেন দেওনাই গ্রামে তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে ভুক্তভোগী আলী হোসেন বলেন, আমি ও আমার ছোট ভাই সানোয়ার হোসেন আমাদের সাভারের বাড়ীতে বসবাস করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি।

এমতাবস্থায় কিছু অসাধু, ভুমি দখলকারী লোক আমাদের কে ভূমিদস্যু বানিয়ে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে মানববন্ধন করে আমাদের সমাজে মানহানি ও সম্মানহানি করার চেষ্টা করছে।

গতকাল বিভিন্ন মিডিয়ায় আমাদের কে ভুমিদস্যু বলে মিথ্যা তথ্যে দেওনাই বাজারে মানববন্ধনের, নিউজ দেখে আমরা হতবম্ব হয়েছি।

আমি ও আমার পরিবার গং রা তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মুলত তারা দেওনাই মৌজাস্থিত এস এ ৫৩৯ ও ৫৪০ এবং আর এস ৭৯৭ দাগ থেকে ১৩ শতাংশ জমি ০২/০৯/১৯৯৮ইং সনে দাতা কোরজত আলীর স্ত্রী ফজিলা খাতুন এর নিকট থেকে কালামপুর সাব রেজিস্ট্রার অফিসে সাবকবলা দলিল মুরে ক্রয় করি যার দলিল নং ৭৬৫০

যাহা এস এ রেকর্ডিয় মালিক বান্দু মিয়া,

অথচ এই জমিকে নিজেদের জমি দাবি করে আবুল হোসেন আবু র ছেলেরা আমার বিরুদ্ধে ধামরাই সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন যাহার মামলা নং৪৬৫/২১ যাহা চলমান । গত কোরবানির আগে ০৩/০৬/২৫ তারিখে আমরা গরু ক্রয় করার জন্য সিংশ্রী একটি গরুর ফার্মের যাই, তখন আমরা খবর পাই আবুল গং রা আমাদের জমিতে এসে ভাংচুর করছে পরে আমরা দ্রুত জমিতে আসি, তখন ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আমরা কয়েক জন গুরুতর আহত হই, এ সময় আমার কাছে থাকা গরু ক্রয় করার জন্য ৫,৭০,০০০/= পাঁচ লাখ সত্তোর হাজার টাকা লুট হয়, এ বিষয়ে ১/আশরাফ(৩০) ২/ আঃ জলিল (৪০) ৩/ আশিক (৩৫) সর্ব পিতা আবুল হোসেন আবু,৪/ শরিফ (৩৫) পিতা নুরু মিয়া ৫/ সুজন (৩৪) পিতা মৃত ফজল হক সর্ব সাং দেওনাই, সানোড়া, ধামরাই ঢাকা গংদের বিরুদ্ধে  আমার ভাই সানোয়ার হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ০৬, তারিখ  ০৪/০৬/২৫ ইং যাহা বর্তমান চলমান রহিয়াছে, এখন ও ১ও ২ নং আসামী জামিন না নিয়ে এলাকায় বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং আমাদের কে সেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে এমতাবস্থায় আমরা জীবন নিয়ে নিরাপত্তাহিনতায় আছি।

এমতাবস্থায় প্রশাসনের কাছে সন্ত্রাসী, টাকা লুটকারী, ভুমি দখলকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।

এসময় এলাকার বিভিন্ন লোকজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট