1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে আনন্দবাস গ্রাম থেকে ৫১ হাজার অবৈধ মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে আনন্দবাস গ্রাম থেকে ৫১ হাজার অবৈধ মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক জাহাঙ্গীর শেখ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আফসার শেখের ছেলে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আটক ও অবৈধ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এদিন বিকাল ৫টার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদে জানতে পারেন, চোরাকারবারীরা মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মার্কিন ডলার পাচার করবে। এরপর অধিনায়কের দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক তারই নেতৃত্বে বিজিবির কমএকটি সশস্ত্র দল সীমান্তের প্রধান খুঁটির ৯৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলা নামক স্থানে নেয়। এ সময় সন্দেহভাজন জাহাঙ্গীর শেখকে ঘাসের বস্তা নিয়ে শুন্য রেখা এলাকা হতে বাইসাইকেলযোগে ফাশিতলা এলাকা দিয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। ওই সময় তার স্বীকারোক্তি অনুযায়ী তার হাতে থাকা ঘাসের বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল জব্দকরা ৫টি প্যাকেট হতে ৫১ হাজার অবৈধ মার্কিন ডলার উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১টি বাইসাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন সেট জব্দ করা হয়। উদ্ধারকরা মার্কিন ডলারসহ অন্যান্য মালামালের আনুমানিক তালিকা মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।
এ ব্যাপারে নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করে আটক জাহাঙ্গীর শেখকে থানায় হস্তান্তর এবং জব্দকরা মার্কিন ডলার আদালতের আদেশে মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট