1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ফারাক্কার গেইট খুলে দেয়ায় প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের বহু গ্রাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

ফারাক্কার বাঁধের গেইট খুলে দেয়ায় ভারত থেকে আসা পদ্মা নদীতে উজানের ঢল ও টানা বর্ষণে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী তীরবর্তী নিম্নাঞ্চল।

এতে সদর ও শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

রোপা আউশ, ভুট্টা ও শাকসবজির আবাদ করা প্রায় ২ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ব্যহত হচ্ছে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম।

স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও বাধাগ্রস্ত হয়েছে।

যদিও, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যার পানি এখনো বিৎদসীমার ০.৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১ হাজার ও আলাতুলি ইউনিয়নের ১ হাজার ৩৫০ পরিবার পানিবন্দি। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাড়ে ৬ হাজার, উজিরপুর ইউনিয়নের ৬০০ এবং দুর্লভপুর ইউনিয়নের সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে।

পানিবন্দি এলাকার বাসিন্দারা জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলের গ্রামগুলো ডুবে গেছে। এতে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আবাদি জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়ি চারদিক থেকে পানিতে ঘেরা, শুধু মূল বসতভিটা শুকনো রয়েছে।

সদর উপজেলার ইউএনও নুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। তাদের মাঝে চাল, তেল, শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হবে এবং সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট