1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নয়ন ও স্বাস্থ্য খাত সহ ২৬ টি উন্নয়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নয়ন ও স্বাস্থ্য খাত উন্নয়নের দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি ।।

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেন নির্মাণ, বরিশাল-ঢাকা আকাশ পথে নিয়মিত বিমান চলাচল, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন সংযোগ, বরিশালের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণসহ ২৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে সদস্য ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশালের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীল, গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস মিঠু, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা ২৭ দফা দাবি বাস্তবায়নসহ বরিশাল বিভাগের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই দক্ষিণাঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত। যার কারণে এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে জনমানুষের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট