1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

মুন্সিগঞ্জে চালককে হত্যার পর ছিনতাই ঘটনায় আন্তঃজেলা ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, ৮ টি ইজিবাইক উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর, কেরানীগঞ্জ ও রাজধানীর ঢাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা। এ সময় গ্রেপ্তারকৃদের হেফাজতে থাকা চেসিসসহ ছিনতাইকৃত ৮টি ইজিবাইক জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার।

গ্রেপ্তারকৃত হলো- রাজধানী ঢাকার ধোলাইপাড় এলাকার কালু মিয়ার ছেলে রুবেল ওরফে আব্দুল্লাহ (৩২), নবাবগঞ্জের আগলাদরগা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মো: জামাল হোসেন (৪০), দোহার উপজেলার আওরঙ্গবাদ এলাকার নোয়াব আলীর ছেলে ইমরান হোসেন ওরফে মোফাজ্জল (৪৫), মুন্সীগঞ্জের শ্রীনগরের দেউলভোগ গ্রামের ইউসুফ শেখের ছেলে মো: হৃদয় শেখ (২৫), একই উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামের সাইফ পাঠানের ছেলে পলাশ পাঠান (৩৫),
কামারগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে
মো: বিধান (৪৭) ও কেরাণীগঞ্জের রামেরকান্দা এলাকার ইউনুস খলিফার ছেলে গ্যারেজ মালিক
মো: সুমন (৩৮)।

এছাড়া উদ্ধারকৃত মালামাল গুলোর মধ্যে ৬ টি বড় অটোরিক্সা,২ টি অটোরিক্সার চেসিস, এক প্যাকেট চকোলেট ডাইজেস্টিক বিস্কুট ও মাইক্রোনেক্স ওয়্যারলেস সেট।

গ্রেপ্তারকৃতরা মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে যাত্রীবেশে ইজিবাইকন ভাড়া করে। এরপর বিভিন্ন স্থানে নিয়ে সময়ক্ষেপণ করে সুবিধা মতো নির্জন স্থানে নিয়ে চালককে হত্যার পর
ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। আবার কখনও কখনও তারা চালককে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে একের পর এক হত্যা করে ইজিবাইক ছিনতাই করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সর্বশেষ গত ২ আগষ্ট সকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান থেকে ইজিবাইক ছিনতাই ঘটনার পর এই চক্রকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়। এরই ধারাবাহিকতায় আন্তঃজেলা ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট