1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে, তিন দশকেও হবেনা- নুরুল হক নুরু

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

গনঅভ্যুত্থানের পর রাজনৈতীক দলগুলোর বিভাজনের কারনেই নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবেনা। সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতীক ছাত্র সংগঠনের সাথে আলোচনা করার সময় তিনি একথা বলেন।

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর হল কমিটি প্রণয়নের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বিষয়ে বলেন, আমরা হল পর্যায়ে রাজনীতি চাইনা, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক সেটিও ছাত্র সংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে।
এক পর্যায়ে জাতীয় নির্বাচন বিষয়ে তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা তা নিয়ে সন্দেহ পোষন করেন। সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে তিনি জানান, নির্বাচনের আগে দেশি বিদেশী প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গনঅভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করলেও বিভাজন চরমে রয়েছে। বিভাজনের কারনেই নির্বাচন অনুষ্ঠান বাস্তবায়ন নিয়ে তার এই সংশয় বলেও জানান ডাকসুর সাবেক এই ভিপি।

এছাড়া ঐক্যমত্য কমিশনে সবচেয়ে আলোচিত বিষয় পি আর পদ্ধতি নিয়ে তার বক্তব্য, পিআর পদ্ধতি তে বিএনপির দ্বিমত রয়েছে, এই পদ্ধতি পাশ হয়েছে ঠিকই কিন্তু নোট অব ডিসেন্ট দেয়া রয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বার বার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে তাদের ওপর।

আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দ এবং ছাত্র উপদেষ্টা সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট