1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

এনসিপি নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন ছাত্রজনতা

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি।।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হানপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ করাসহ স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে এসে নাজেহাল হয়েছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।

তিনি সংহতি জানিয়ে অস্থায়ী মঞ্চে ওঠে বক্তৃতা দিতে গেলে আন্দোলনরত ছাত্রজনতা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। একপর্যায় তাকে ফুটেজখোর আখ্যা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ১৪ দিন ধরে শেবাচিম হাসপাতালে অনিয়ম-দুর্নীতি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনে ছাত্র-জনতা একাত্মতা প্রকাশ করেছে।

অথচ একদিন একটি বারের জন্যও আন্দোলনে আসা তো দূরের কথা এনসিপি নেতারা একবার খোঁজও নেয়নি। অথচ আজ (রোববার) ১৪তম দিনে হঠাৎ করে এনসিপি নেতা আবু সাঈদ মুসা এসেই মঞ্চে উঠে বক্তব্য দিতে শুরু করেছেন। তিনি মিডিয়া ট্রাইলের জন্য এসেছে। এজন্য তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যখাতে সংস্কার, এটা বরিশালবাসির আন্দোলন, এটা সাধারণ ছাত্র-জনতার আন্দোলন। এখানে কোন রাজনৈতিক বা কেউ দালালি করতে আসুক সেটা আমরা চাইনা। আমরা বরিশালবাসী আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করেই ঘরে ফিরবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট