1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এ স্লোগানে আয়োজিত রাঙামাটির আয়োজনে হাজারো পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য  ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান। দিবসটির উদ্বোধক ছিলেন শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা। এর আগে পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লে।

আলোচনা সভার পর রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পাহাড়িরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজও নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে আছে। তারুন্যের জয়গানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের আদিবাসীরা এখনো শোষণ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট