1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আলমডাঙ্গার সমাবেশে শামসুজ্জামান দুদু

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি ঃ

শুধু নির্বাচনের ঘোষণা নয়,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই বিএনপি,আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনে জনগনকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করবে বিএনপি এবং সে নির্বাচনে বিজয়ীও হবে,এমন মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম কাউনাইনের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে সরকার তাদের কাজ করছে, এখন আমাদের কাজ আমাদের করতে হবে। দেশের প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের একটি সুস্পষ্ট বার্তা। সেই ইতিহাস আজ আমাদের নতুন প্রেরণা জোগায়—গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াইয়ে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির সাংগঠনিক এই অবস্থান তৈরী হয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে লক্ষ্যে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দলের অসংখ্য নেতাকর্মী নির্ভীকভাবে জীবন উৎসর্গ করেছেন। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানে আমরা গভীর শ্রদ্ধা জানাই। শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন ?  বার বার বলতেন, মুজিব কন্যা পালাইনা।  আপনার দৌড় বাংলাদেশের মানুষ দেখেছে। মুজিবের কন্যা বাংলাদেশকে অপমান করেছে। যারা বর্ডার বন্ধ, ভিসা বন্ধ ও প্রতিনিয়ত গুলি করে মানুষ মারছে, শেখ হাসিনা জীবন বাঁচানোর জন্য সেই ভারতে পালিয়েছে। ফ্রেব্রুয়ারী মাসে নির্বাচন আসছে। সেখানে ধানের শীষ ছাড়া আর কেউ পাত্তা পাবে না বলে আমার মনে হয়। এবার সরকার গঠন হবে ধানের শীষের সরকার। যারা বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠা করবে। কৃষকের উৎপাদিত পণ্যর ন্যায্য মূল্য দেবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করবে। বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত ও সক্ষম ব্যক্তিদের কাজের সংস্থান করবে। এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য ধানের শীষের সরকার দরকার।

সমাবেশে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা বোরহান উদ্দিন, আনিসুর রহমান, নাসির উদ্দিন, মাগরিবুর রহমানসহ পৌর বিএনপি ও উপজেলার ১৫টি ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট