1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

ধামরাইয়ে মাদর বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ধামরাইয়ের মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা বাজারে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের ১ ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে ঘোড়াকান্দা বাজারে এ মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।

এসময় তিনি বলেন, এ নান্নার ইউনিয়নকে অবশ্যই মাদক মুক্ত করবো। প্রথমে এ অভিযান শুরু হবে ১ ২ ও ৩ নং ওয়ার্ড থেকে। বিশেষ করে মাদক কারবারি ও গ্রহণকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

প্রধান আলোচক ছিলেন ধামরাই থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন,কোন মাদক কারবারি বা গ্রহনকারী ধরা পড়লেই তাকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে সে যেই হোক কোন ছাড় দেয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব ধামরাই সাধারণ সম্পাদক ইউসুফ আলী। নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী মাসুদুর রহমানসহ অন্যান্যরা।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ, তরুন সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট