1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

মুন্সীগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত,

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের একবছর পূর্তিতে উপলক্ষে মুন্সীগঞ্জে বিজয় র‍্যালী করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালী বের হয়।

জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বিজয় র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে জেলা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, ক্যাপ ও টি-শার্ট পরে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের থানারপুল এলাকাস্থ দলীয় কার্যালয়ে জড়ো হয়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে উঠে বিজয় র‍্যালী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একেএম ইরাদত মানু, আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহবায়ক মো. জসিমউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম, পৌর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক’সহ জেলা বিএনপি, শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট