1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে জেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা  প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ইব৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় গণমিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ও জেলা নায়েবে আমীর মওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াতের জেলা  সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আর কাউকে এদেশে ফ্যাসিস্ট হতে দেয়া হবেনা। জুলাই বার্ষিকীর এই দিনে অঙ্গিকার করতে হবে যে, পেশী শক্তি, চাঁদাবাজা, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের আশ্রয় দাতারা যেনো রাজনৈতিকভাবে সুবিধা ভোগ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জুলাই শহীদ ও আহতদের দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদায় পুর্নবাসন করার ব্যবস্থা নিতে হবে’। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম,মাসুম বিল্লাহ,মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহি উদ্দিন, ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান, মহি উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে স্বরণকালের চুয়াডাঙ্গার ইতিহাসের কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী গণমিছিলে অংশ নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। জামায়াতের জনসমাবেশে ব্যাপক উপস্থিতি সাধারণ মানুষকে অবাক করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট