1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

নওগাঁয় সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
  • নওগাঁ প্রতিনিধি ঃ

    নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু–

    পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

    সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

    এরআগে শহরের এটিম মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। নওগাঁ বন বিভাগ ও জেলা প্রশাসন সপ্তাহ ব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করে।

    উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, নওগাঁর সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদসহ অন্যান্যরা।

    অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

    পরে অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এবারে মেলায় ফলজ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের চারার সমাহার নিয়ে ৪০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট