1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, নেপথ্যে দালাল চক্রের হোতা ছলু বেপারী আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা :- সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল দুর্নীতি–চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণাঃ জনগণকে সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রমের অঙ্গীকার:- ড. শফিকুর রহমানের নয়াপাড়ায় ধানের শীষের গণজোয়ার: তমিজউদ্দিনের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ মুন্সীগঞ্জ-৩ এ শক্তি প্রদর্শন: ২০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিনের শোডাউন, শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে রক্তক্ষয় সংঘর্ষ : জামাতের সেক্রেটারি নিহত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের বিকল্প নেই:- গণসংযোগে ইঞ্জি. নাবিলা তাসনিদ, ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় প্রতিশোধমূলক হামলা, কুপিয়ে জখম তিনজন, ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক’—ধামরাইয়ে গণসংযোগে সুজন মাহমুদ

গাজায় অব্যাহত ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে র‍্যালী

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

গাজায় অব্যাহত ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে র‍্যালি ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগষ্ট) বিকেলে সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহীর সাধারণ জনগণের ব্যাণারে গাজায় অব্যাহত ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে একটি র‍্যালি নগরীর জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে কুমার পাড়া, আলু পট্টি মোড় হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট, মনি চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপস্থিত বক্তাগণ বলেন, ইসরাইল কর্তৃক,ফিলিস্তিনের গাজায় বর্বোরোচিত ন্যাক্কারজনক বোমা হামলায় নারী শিশুসহ সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য যে ত্রাণ সামগ্রী যাচ্ছে সেগুলি যথাযথভাবে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানান।

এসময় সাহেব বাজার জিরো পয়েন্ট হোটেল ওয়ারিশনের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম, রাজশাহী ইউনিক অনলাইন’র
স্বত্বাধিকারী আবুজর গিফারী, রাজশাহী নর্থ বেঙ্গল অনলাইন’র স্বত্বাধিকারী শহীদুল ইসলাম, রাজশাহী ইনায়া আইটি”র স্বত্বাধিকারী তরিকুল ইসলাম তারেক সহ রাজশাহীর সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট